Logo
Logo
×

Advertisement

খবর

নিউরো সার্জারিতে অসামান্য অবদান

অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নিউরো সার্জারি বিষয়ক চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছেন। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যের নিউ অর্লিয়েন্সের শেরাটনে এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি।

এ সময় অধ্যাপক কনক দক্ষিণ আমেরিকার নিউ অর্লিয়েন্সে অনুষ্ঠেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ৫ দিনব্যাপী (২৬-২৯ জুলাই ২০১৮ইং) ৩৮তম বার্ষিক সম্মেলনেও যোগদান করবেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে যাবেন।

অধ্যাপক কনক কান্তি বড়ুয়া চলতি বছরের ২৪ মার্চ বিএসএমএমইউ’র ভিসির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের বিশিষ্ট নিউরো সার্জন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি। তিনি বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালের এপ্রিল মাসে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমস (নিউরো সার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস (অ্যাওয়ার্ডেড ফেলোশিপ অব ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স) অ্যাওয়ার্ডে ভূষিত হন। অধ্যাপক কনক ২০১২ সালে শ্রীলঙ্কা থেকে অনারারি এফএসএলসিএস এবং কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স, পাকিস্তান থেকে অনারারি এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে ৪৭টিরও বেশি গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ দেশি-বিদেশি জার্নাল ও আন্তর্জাতিক নিউরো সার্জিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেপরোয়া কিশোর গ্যাং রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম