জননিরাপত্তায় সিলেটে বিএনপির ৭ টিম
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট নগরীর জননিরাপত্তা, সার্বিক শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ৪২টি ওয়ার্ডকে সাতটি গ্রুপে ভাগ করে বিশেষ টিম গঠন করেছে মহানগর বিএনপি। বুধবার মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এসব টিম ঘোষণা করা হয়। বুধবার থেকে টিমের নেতাকর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।
তারা নিজ নিজ এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দলীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি টিমের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম ও সাধারণ সম্পাদক ইমদাদ।
মহানগর বিএনপির সভাপতি জানান, সংশ্লিষ্ট এলাকার মহানগর বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা এসব টিমে যুক্ত রয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতারাও দায়িত্ব পালন করছেন।
