Logo
Logo
×

Advertisement

খবর

জমি বিক্রির নামে প্রতারণা

খুলনায় আলোচিত ডা. গাজী মিজানের বিরুদ্ধে জিডি

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনার আলোচিত ডা. গাজী মিজানের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন ভুক্তভোগী কামরুল আহসান। জমি নিয়ে প্রতারণা করায় তিনি এ জিডি করেন। জিডিতে বলা হয়, সোনাডাঙ্গা আদর্শ পল্লীতে ডা. গাজী মিজানের ৩১ লাখ টাকা মূল্যের ৩ কাঠা জমি আছে। ওই জমি কেনার জন্য তিনি কয়েক দফায় ১৫ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু ডা. গাজী মিজান সেই জমি অন্যের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তিনি রেজিস্ট্রি অফিসে অভিযোগ করেছেন। রোববার ডা. গাজী মিজানের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।

প্রসঙ্গত, ডা. গাজী মিজানুর রহমান গাজী মেডিকেল কলেজ হাসপাতলের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। ২০১৬ সালের ১২ অক্টোবর গাজী মেডিকেল কলেজ হাসপাতালকে আইসিইউতে যত্রতত্র রোগী রাখা, অবৈধ ব্লাড ব্যাংক পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রক্ত ও ওষুধ রাখাসহ বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১ ও ৬-এর যৌথ অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে র‌্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ দণ্ডাদেশ দেন। ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগী জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত হাসপাতলের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে আটক করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে তারা ছাড়া পেলেও ভুক্তভোগী রোগীদের কাছে গাজী মিজানের হাসপাতালটি বিতর্কিতই থেকে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইজিবাইক উলটে শিশু নিহত হাসপাতালে মাসহ দুজন

ইজিবাইক উলটে শিশু নিহত হাসপাতালে মাসহ দুজন

সৈয়দপুর বিজ্ঞান কলেজে থামলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি দিলেন উপহার

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি দিলেন উপহার

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন চিফ হুইপের এক মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস

এক মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম