Logo
Logo
×

Advertisement

খবর

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর কৌশিক সাহা জিতু (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর মদনখালী স্লুইসগেট-সংলগ্ন কুমার নদ থেকে এটি উদ্ধার করা হয়। কৌশিক শহরের ওয়্যারলেছ পাড়া এলাকার কমলেশ সাহার ছেলে এবং সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, রোববার মায়ের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বাড়ি ফেরেন কৌশিক। পরে আবারও পূজা দেখতে বের হন তিনি। এ সময় বাসার গেটের চাবি নিয়ে যান। রাতে বাড়ি ফেরেননি তিনি। সোমবার সন্ধান না পেয়ে কোতোয়ালি থানায় জিডি করেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার স্থানীয়রা কুমার নদে লাশ ভাসতে দেখে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করে। পুলিশ জানান, শিক্ষার্থীর পকেটের চাবি দেখে পরিচয় নিশ্চিত হওয়া যায়। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, কোতোয়ালী থানার ওসি মো. মাহামুদুল হাসানসহ সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইজিবাইক উলটে শিশু নিহত হাসপাতালে মাসহ দুজন

ইজিবাইক উলটে শিশু নিহত হাসপাতালে মাসহ দুজন

সৈয়দপুর বিজ্ঞান কলেজে থামলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি দিলেন উপহার

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি দিলেন উপহার

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন চিফ হুইপের এক মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস

এক মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম