Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ঢাকা-১৩

আ’লীগের মনোনয়ন চান মকবুল হোসেন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন। আসনটিতে ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। তিনি সাবেক একজন সংসদ সদস্য ছাড়াও শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী, শিল্পপতি, আইনজীবী ও সংগঠক হিসেবে পরিচিত। তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। আলহাজ মকবুল হোসেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। মকবুল হোসেন ১৯৬৬ সালে জগন্নাথ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৮-৭১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। তিনি ও তার পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে দলীয় মনোনয়ন পেয়ে (তৎকালীন ঢাকা-৯ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে দলীয় মনোনয়ন পেয়ে তিনি পরাজিত হন। এরপর টানা ২ বার নির্বাচন করেনি। তবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন। তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতেও অংশগ্রহণ করছেন। আলহাজ মকবুল হোসেন যুগান্তরকে বলেন, আমি কলেজজীবন থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি এ এলাকায় ১৯৯৬-২০০১ পর্যন্ত সংসদ সদস্য ছিলাম। আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা দলীয়ভাবে মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব। অন্যথায় দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না। আমি ক্ষমতায় থাকাকালীন উন্নয়ন করেছি। এবার নির্বাচিত হলে মডেল এলাকা তৈরি করব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

শিল্পকলার নতুন ভবন প্রশাসনিক কক্ষে মন্ত্রণালয়ের গাড়ি চালকের বসবাস

প্রশাসনিক কক্ষে মন্ত্রণালয়ের গাড়ি চালকের বসবাস

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

হাম উপসর্গে চারজনের মৃত্যু নতুন রোগী ১৩১৪

হাম উপসর্গে চারজনের মৃত্যু নতুন রোগী ১৩১৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম