Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হাম উপসর্গে চারজনের মৃত্যু নতুন রোগী ১৩১৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাম উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে চার শিশুর মৃত্যু হয়েছে। সবাই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই সময়ে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৪ শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়-গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ এবং গত ১৫ মার্চ থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৭১৪। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫, গত ১৫ মার্চ থেকে ৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ২৯৪। গত ১৫ মার্চ থেকে ৬ নভেম্বর সকাল পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১০ হাজার ৯৮২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ দুই হাজার ৩৯৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৭১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

শিল্পকলার নতুন ভবন প্রশাসনিক কক্ষে মন্ত্রণালয়ের গাড়ি চালকের বসবাস

প্রশাসনিক কক্ষে মন্ত্রণালয়ের গাড়ি চালকের বসবাস

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

হাম উপসর্গে চারজনের মৃত্যু নতুন রোগী ১৩১৪

হাম উপসর্গে চারজনের মৃত্যু নতুন রোগী ১৩১৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম