Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সাক্ষাৎকার ২৫ ও ২৬ নভেম্বর

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ২ হাজার ৪২০ জন পাস করেছেন। পাসের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া কোটা থেকে পাস করেছেন ৬৪ জন। ‘বি’ ইউনিটে পাসের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। ‘বি’ ইউনিটে কোটায় পাস করেছেন ৭২ জন। ‘সি’ ইউনিটে পাসের হার ৬ শতাংশ এবং কোটায় পাস করেছেন ১১ জন।

৯ ও ১০ নভেম্বর তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ ও ২৬ নভেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জানুয়ারি। ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।

Advertisement

ভর্তি পরীক্ষা

Advertisement

আরও পড়ুন

কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স রাতভর পার্টি নিয়ে উত্তেজনা, অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধ

রাতভর পার্টি নিয়ে উত্তেজনা, অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধ

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চাইবে বাংলাদেশ

জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চাইবে বাংলাদেশ

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

রাশিয়ার সঙ্গে বাণিজ্য বড় বাধা ‘পেমেন্ট জটিলতা’

বড় বাধা ‘পেমেন্ট জটিলতা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম