Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

১৯ যমজ শিশুকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১৯ যমজ শিশুকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ

Advertisement

১৯ পরিবারের ১৯ যমজ শিশুকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

৮ আগস্ট প্রকৌশলী আবদুল্লাহ, কবির মাহমুদসহ ১৯ যমজ শিশুর অভিভাবক ভর্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ১৯ যমজ শিশু ছিল।

এদের মধ্যে একজন করে লটারিতে ভর্তি হয়েছিল, আরেকজন করে ভর্তি হতে পারেনি। যমজ সহোদরদের যেন ভর্তি নেওয়া হয় এজন্য আমরা ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলাম। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

ভর্তি করতে কর্তৃপক্ষের এ নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ১৯ জন অভিভাবকের পক্ষে রিট করা হয়। রিটের শুনানিতে আদালতে বলেছি, যমজ বাচ্চাদের সুস্থ মানসিক বৃদ্ধি ও বিকাশের জন্য একসঙ্গে থাকাটা খুবই জরুরি। তাদের চাওয়া-পাওয়া প্রায় একইরকম।

আমার নিজেরও যমজ বাচ্চা আছে। আমি দেখেছি, তাদেরকে যদি আলাদা কিছু দেওয়া হয় বা আলাদা পরিবেশে রাখা হয়, তারা এক ধরনের মানসিক সমস্যায় ভোগে।

খারাপ প্রভাব পড়ে তাদের ওপর। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়েছেন। শুনানি শেষে আদালত ভর্তিবঞ্চিত যমজ সহোদর ১৯ শিশুকে ভিকারুননিসায় ভর্তি করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ‘বিদায় বেশি দূর নয়’

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ‘বিদায় বেশি দূর নয়’

ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ

ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিপিএএমইএ’র মতবিনিময় প্যাকেজিং খাতের সমস্যা সংসদে তোলার আশ্বাস

প্যাকেজিং খাতের সমস্যা সংসদে তোলার আশ্বাস

চট্টগ্রাম থেকে কুনমিং চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব

চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম