Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ‘বিদায় বেশি দূর নয়’

হরমুজে দ্বিতীয় মার্কিন ড্রোন জব্দ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই এখন এক ‘সংকটপূর্ণ ও নির্ণায়ক’ পর্যায়ে পৌঁছেছে। ইরান জয়ী হয়েছে উল্লেখ করে মেজর জেনারেল আমির হাতামি বলেন, অর্জিত সাফল্য বা অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের বিদায় বেশি দূরে নয়। ইরানের বন্দরগুলোয় মার্কিন অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালিও বন্ধ থাকবে বলে জানান তিনি।

রোববার এক সামরিক অনুষ্ঠানে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক হাতামি এসব মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে; তিনি এই সংঘাতকে এখনো অসমাপ্ত বলে অভিহিত করেন। দ্য সানডে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তেহরান থেকে আসা সাম্প্রতিক বার্তাটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি; আমরা জয়ী হয়েছি ঠিকই, কিন্তু এই বিজয়কে আমাদের সুসংহত করতে হবে। আর আগ্রাসী শত্রুপক্ষ, যারা ইতোমধ্যে বড় ধরনের আঘাতের শিকার হয়েছে-তাদের ইরানের বীর সৈনিকদের কাছ থেকে আরও কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।’

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা এবং নতুন কোনো মার্কিন বা ইসরাইলি হামলার জবাবে পালটা পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইরানি সামরিক কর্মকর্তাদের বারবার সতর্কবার্তার মধ্যেই তার এ মন্তব্য এলো। চলতি মাসের শুরুর দিকে হাতামি এবং ইরানের আইআরজিসির প্রধান আহমাদ ভাহিদি যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন। আল জাজিরার তথ্যমতে, ২১ সেপ্টেম্বর হাতামি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সম্ভাব্য আরেকটি হামলার মোকাবিলায় ইরানি বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত, সতর্ক ও সজাগ’ রয়েছে। ইরানি সেনাপ্রধান এর আগে দাবি করেন, সাম্প্রতিক লড়াই আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন এনেছে। আগস্টে তিনি বলেন, মার্কিন বাহিনীকে কার্যকরভাবে এই অঞ্চল থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ইরান তার দেশের কাছাকাছি এলাকায় মার্কিন বাহিনীকে পুনরায় ঘাঁটি স্থাপন করতে দেবে না।

হরমুজে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ড্রোন জব্দ

ইসলামিক রেভলুশন গার্ডস কোর বা আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালিতে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় একটি স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকেল (পানির নিচে চলাচলকারী চালকবিহীন যান) জব্দ করেছে। রোববার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, গোয়েন্দা সক্ষমতা ও ইলেকট্রনিক যুদ্ধের কৌশল কাজে লাগিয়ে একটি ‘সমন্বিত ও জটিল অভিযানের’ মাধ্যমে তারা এ ড্রোন জব্দ করেন। জব্দ যানটিকে ‘রেমাস ৬০০’ হিসাবে শনাক্ত করা হয়েছে, যা একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকেল। তবে যুক্তরাষ্ট্র ড্রোন জব্দের খবরটি অস্বীকার করেছে।

সৌদিকে দেওয়া সামরিক সহায়তা ‘আত্মরক্ষামূলক’ : ফ্রান্স

ইয়েমেনের হুথিদের হামলার মোকাবিলায় সৌদি আরবকে ফ্রান্স যে সামরিক সহায়তা দিচ্ছে, তা ‘সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স ২’-এ তিনি এই মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, সৌদি আরবে ফরাসি সেনা, রাডার ইউনিট এবং ‘প্রতিরক্ষা ব্যবস্থা’ পাঠানো হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ‘বিদায় বেশি দূর নয়’

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ‘বিদায় বেশি দূর নয়’

ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ

ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিপিএএমইএ’র মতবিনিময় প্যাকেজিং খাতের সমস্যা সংসদে তোলার আশ্বাস

প্যাকেজিং খাতের সমস্যা সংসদে তোলার আশ্বাস

চট্টগ্রাম থেকে কুনমিং চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব

চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম