Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল

১৭০ আফগান নারী শিক্ষার্থীর ঢাকায় আসা হলো না

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১৭০ আফগান নারী শিক্ষার্থীর ঢাকায় আসা হলো না

ফাইল ছবি

Advertisement

আফগানিস্তান থেকে আজ বুধবার দেশটির ১৭০ নারী শিক্ষার্থীর ঢাকায় আসার কথা ছিল। তারা চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ছাত্রী।

তাদের বোর্ডিং পাসও রেডি ছিল। তারা একটি গাড়িতে করে কাবুল বিমানবন্দরে যাচ্ছিলেন। তখন তাদের জানানো হলো, তারা যেতে পারছেন না। ফ্লাইট বাতিল হয়েছে। ঠিক কী কারণে ফ্লাইট বাতিল হয়েছে তা জানা যায়নি।

কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রীরা নিজ দেশ আফগানিস্তান ফিরে গিয়েছিলেন। এখন দেশটিতে তালেবানের উত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তারা বাংলাদেশে ফিরতে চান।

তখন জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা- ইউএনএইচসিআর উদ্যোগ নিয়ে বিশেষ ফ্লাইটে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল। বাংলাদেশে আসার আগে তারা টিকা নিয়েছেন।

বিশেষ ফ্লাইটে আফগানিস্তানে আটকেপড়া ১০ বাংলাদেশিরও আসার কথা ছিল। তারা হলেন ব্র্যাকের আটকে থাকা ছয়জন এবং আফগান ওয়ারলেস কোম্পানিতে কর্মরত ছয় বাংলাদেশি।

ঢাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮০ আসনবিশিষ্ট বিশেষ বিমানটি কেন উড্ডয়ন করতে পারেনি তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংসদীয় স্থায়ী কমিটিতে আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

বেতন পরিশোধ ও বৃদ্ধির দাবি উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম