Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া ঐতিহাসিক অর্জন: সজীব ওয়াজেদ জয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া ঐতিহাসিক অর্জন: সজীব ওয়াজেদ জয়

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া ‘ঐতিহাসিক অর্জন’। বিজয়ের মাসের প্রথম দিন বুধবার ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।

জয় লিখেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের মাসের শুরুতে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদকে। একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতাকে, যাদের নেতৃত্ব ও দৃঢ়তার কাছে হেরে গিয়েছিল বর্বর পাকিস্তানি বাহিনী, অর্জিত হয়েছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা।’

তিনি লেখেন, ‘ডিসেম্বর মাস আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের সীমাহীন ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের ৫০তম বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, জাতি হিসেবে যা আমাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন।’

জয় লিখেছেন, ‘আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, ইতোমধ্যেই আমরা সফলভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। সামনে আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা, ইনশাআল্লাহ? আপনাদের সবার সহযোগিতা ও অংশগ্রহণে আমরা সেই লক্ষ্যও অর্জনে সফল হব। বিজয়ের মাসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই হোক আমাদের সবার প্রত্যয়।’

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় বাংলাদেশকে এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে উত্তরণের প্রস্তাব গৃহীত হয়। ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে।

Advertisement

জয় অর্জন ঐতিহাসিক অর্জন বিজয়ের ৫০ বছর

Advertisement

আরও পড়ুন

সংসদীয় স্থায়ী কমিটিতে আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

বেতন পরিশোধ ও বৃদ্ধির দাবি উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম