Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ইসি বলতে কিছু আছে কিনা সন্দেহ তৈমুরের

Advertisement

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইসি বলতে কিছু আছে কিনা সন্দেহ তৈমুরের

Advertisement

আওয়ামী লীগের বিজয় সমাবেশ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এক প্রতিক্রিয়ায় তিনি যুগান্তরকে বলেন, দেশে নির্বাচন কমিশন বলতে কোনো সংস্থা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। তিন দিন ধরে আগাম প্রচারণা চালিয়ে সরকারের এমপিরা তাদের দলের প্রার্থীর পক্ষে বিজয় সমাবেশের নামে নির্বাচনি জনসভা করে গেল, অথচ এই কমিশন নীরব দর্শকের ভূমিকায়।

তিনি বলেন, নিরপেক্ষ ও বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি এই কমিশনে রয়েছেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে লজ্জাবোধ হচ্ছে এই ভেবে যে, কমিশনের শেষ নির্বাচনটিকেও তারা নিজেরাই সরকারি দলের আজ্ঞাবহ হয়ে প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছে।

অ্যাডভোকেট তৈমুর বলেন, ১৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগেই রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার আমাকে টেলিফোন করে বিজয় র‌্যালিতে অংশগ্রহণে ও সভাপতিত্ব করতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন আমি গেলে নাকি আচরণবিধি ভঙ্গ হবে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে র‌্যালিতে যাইনি। অথচ দুইদিন পরই সরকারদলীয় মেয়র প্রার্থী ১৪ দলের সমাবেশ করেছেন।

তিনি বলেন, আগেও বলেছি আজকের (শুক্রবার) সমাবেশে যদি সরকারদলীয় প্রার্থী আইভী অংশ নেয় তাহলে বোঝা যাবে এই নির্বাচন কমিশন শুধু পরাধীনই নয়, তারা শুধু সরকারের আজ্ঞাবহ নখদন্তহীন একটি প্রতিষ্ঠান। তৈমুর বলেন, নির্বাচন কমিশনকে জানাতে চাই- জনগণকে বাধ্য করবেন না আবারও বলছি, আমরা কিন্তু রাজপথে জনগণের অধিকার আদায়ে জনগণকে নিয়ে নেমেছি। আমি একা নামিনি। নারায়ণগঞ্জবাসী আমার সঙ্গে আছে, সব দলের সব পেশার মানুষ আমার সঙ্গে আছে।

তৈমুর বলেন, সাবধান হয়ে যান, নির্বাচনের দায়িত্ব কিন্তু ইমানি দায়িত্ব। যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে ইহকাল পরকাল দুই জায়গায় কিন্তু হিসাব দিতে হবে। ইহকালে পার পেলেও পরকালে কিন্তু ছাড় পাবেন না। কারণ সেই বিচারক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

মেয়র প্রার্থী তৈমুরকে হেফাজতের সমর্থন : নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সমর্থন জানিয়ে তার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলাম। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তৈমুর আলম খন্দকারের বাড়িতে এসে হেফাজতের শীর্ষ নেতারা ও শত শত কর্মী এ সমর্থন ঘোষণা দেন। এ সময় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, তৈমুর আলম খন্দকার শুধু আমাদের প্রার্থী নয়, তিনি পুরো নগরবাসীর প্রার্থী। তার পক্ষে সবাই আছি।

Advertisement

তৈমুর

Advertisement

আরও পড়ুন

সংসদীয় স্থায়ী কমিটিতে আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

বেতন পরিশোধ ও বৃদ্ধির দাবি উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম