এসএসসি ও সমমান পরীক্ষা
নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯৩১ জন
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০১ জুন ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এসএসসি ও সমমান পরীক্ষায় ৯৩১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৪১ জন। বৃহস্পতিবার এই পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে এই পরিবর্তন হয়েছে।
বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর ১০টি শিক্ষাবোর্ডে ২ লাখ ১১ হাজারের বেশি শিক্ষার্থী ৪ লাখ ১৪ হাজার ৫১৬টি পত্রের প্রাপ্ত নম্বর পরিবর্তন করার জন্য আবেদন করে।
এদের মধ্যে ৪৮৯৭ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯৩১ জন, ফেল করেছিল, খাতা চ্যালেঞ্জ করে পাস করেছে ৭৪১ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. জিয়াউল হক বলেন, পরীক্ষকদের মধ্যে খাতা দেখার আগ্রহ ও পদ্ধতি দুটি পরিবর্তন হয়েছে। গত দু’বছর ধরে মডেল পদ্ধতিতে খাতা দেখা এবং পরীক্ষকদের খাতা প্রধান পরীক্ষকরা পুনরায় দেখার বাধ্যবাধকতার কারণে খাতায় ভুলের পরিমাণ কমেছে।
তিনি বলেন, খাতায় যে চারটি ভুলের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো, এবার সেই জায়গায় হাত দেয়া হয়েছে। আস্তে আস্তে খাতা দেখায় শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন তিনি।
বোর্ডগুলোর ওয়েবসাইটে এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করেছে। এর মধ্যে ঢাকা বোর্ডে মোট ১৯৯০ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৯২ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন।
বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম বোর্ডে মোট ৫২৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফল থেকে পাস করেছে ৫১ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে মোট ৪৭৩ জনের ফল পরিবর্তন হয়েছে এরমধ্যে ফল থেকে পাস করেছে ৭২ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৪৪২ জনের ফল পরিবর্তন হয়েছে।
এরমধ্যে ফল থেকে পাস করেছে ৮৮ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। সিলেট শিক্ষাবোর্ডে মোট ২৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফল থেকে পাস করেছে ৪১ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮০ জন।
বরিশাল শিক্ষাবোর্ডে মোট ১৪০ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফল থেকে পাস করেছে ১৭ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট ৩১৬ জনের ফল পরিবর্তন হয়েছে।
এর মধ্যে ফল থেকে পাস করেছে ৬৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। মাদ্রাসা বোর্ডে মোট ২১ হাজার ৭৫৯ জন ফল চ্যালেঞ্জ করেছে। তাদের মধ্যে ২৪৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ১০১ জন্য ফেল করেছিল। তারা এখন পাস করেছে। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩২ জন।
