Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা

হাইকোর্টের রায় আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলে, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। তার স্বীকারোক্তিতেই অপরাধের পুরো বর্ণনা ফুটে উঠেছে। তাছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই আসামির কৃত অপরাধ যথাযথভাবে মূল্যায়নের ভিত্তিতে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছাড়াল

ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছাড়াল

জাতীয় সংসদ অধিবেশন খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশন পাঠ্যবইয়ে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি

পাঠ্যবইয়ে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা হাইকোর্টের রায় আজ

হাইকোর্টের রায় আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম