Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ঢাকা মহানগর উত্তর

বিএনপির থানা-ওয়ার্ড কমিটি ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা মহানগর উত্তরের ২৫টি থানা ও ৫৮টি ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন উত্তরের সভাপতি এমএ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। রোববার রাতে উত্তরের দফতর সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২৫টি থানায় ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ৫৮টি ওয়ার্ডে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়। প্রতিটি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকের মর্যাদা লাভ করবেন এবং একইভাবে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে থানা কমিটির সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকের মর্যাদা লাভ করবেন বলে জানানো হয়।

থানা কমিটি : রূপনগর থানার সভাপতি আবদুল আওয়াল ও সাধারণ সম্পাদক মো. মজিবুল হক, গুলশান থানার সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, বনানী থানার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, ক্যান্টনমেন্ট থানার সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আবদুর রশীদ বাবুল, রামপুরা থানার সভাপতি মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শাহ আলী থানার সভাপতি কায়সার পাপ্পু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, তুরাগ থানার সভাপতি আমান উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খোকা, মীরপুর থানার সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক ওয়াজউদ্দিন মিয়া, বাড্ডা থানার সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল কাদের, দারুসসালাম থানার সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আরিফ মৃধা, শেরেবাংলা নগর থানার সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ভাটারা থানার সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কাফরুল থানার সভাপতি আখতার হোসেন জিল্লু ও সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম হোসেন, ভাসানটেক থানার সভাপতি কাজী গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল, খিলক্ষেত থানার সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক সোহরাব খান, পল্লবী থানার সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, উত্তর খান থানার সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিমানবন্দর থানার সভাপতি জুলহাস পারভেজ ও সাধারণ সম্পাদক মনির হোসেন, উত্তরা পশ্চিম থানার সভাপতি হাজী মো. দুলাল ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, আদাবর থানার সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দক্ষিণখান থানার সভাপতি শাহাবুদ্দিন সাগর ও সাধারণ সম্পাদক আলী আকবর, উত্তরা পূর্ব থানার সভাপতি আবদুস সালাম সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, তেজগাঁও থানার সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সভাপতি রুহুল আমিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মোহাম্মদপুর থানার সভাপতি উসমান গনি শাহজাহান ও সাধারণ সম্পাদক করা হয়েছে এনায়েতুল হাফিজকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম