Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জলবায়ু পরিবর্তনে প্রভাব

গুরুত্বপূর্ণ তথ্য দেবে আইসিডিডিআর,বি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশে জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের গুরুত্বপূর্ণ সব তথ্য জানাবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) নতুন ওয়েবসাইট। যেটি জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য-উপাত্ত এবং গবেষণালব্ধ ফলাফলের জন্য একটি ওয়ান-স্টপ রিসোর্স হিসাবে কাজ করবে। ইউএসএআইডির রিসার্চ ফর ডিসিশন মেকারসের (আরডিএম) ও ডেটা ফর ইমপ্যাক্ট (উ৪ও) সহায়তায় ওয়েবসাইটটি চালু করা হয়েছে। বুধবার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর,বির সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে ওয়েবভিত্তিক প্ল্যাটফরম যঃঃঢ়ং://পপয.রপফফৎন.ড়ৎম/ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আইসিডিডিআর,বির ইমেরিটাস সায়েন্টিস্ট এবং প্রকল্প প্রধান ড. পিটার কিম স্ট্রিটফিল্ড জলবায়ু পরিবর্তন কীভাবে বিশ্ব স্বাস্থ্য তথা জনগোষ্ঠীকে প্রভাবিত করছে, সে সম্পর্কে তথ্য উপস্থাপনা করেন। তিনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া সম্পর্কিত তথ্যের ঘাটতির বিষয়ে জোর দেন। এই বিষয় সংশ্লিষ্ট বাস্তবসম্মত ও রিয়েল-টাইম তথ্য-উপাত্ত খুঁজে পাওয়া বেশ কঠিন বলে জানান।

অনুষ্ঠানে প্রকল্পের গবেষণা কর্মকর্তা তানভীর আহমেদ আইসিডিডিআর,বি ওয়েবসাইটের গঠন, বৈশিষ্ট্য ও কার্যকারিতা প্রদর্শন করেন। পাশাপাশি স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু-প্রবাহের গুণগতমানের রিয়েল-টাইম তথ্য প্রদানের সক্ষমতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে জানানো হয়-ঢাকার বায়ুর গুণগতমান, তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপের জন্য একটি স্বয়ংক্রিয় যন্ত্র আইসিডিডিআর,বির মহাখালী দপ্তরে বসানো হয়েছে। এটি প্রতি ঘণ্টার রিয়েল-টাইম তথ্য-উপাত্ত প্রদান করছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ওয়েবসাইটটি স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত তথ্য এবং সরঞ্জাম সম্পর্কিত ধারণা প্রদান করবে। যার মধ্যে ভেক্টর বাহিত রোগ, ভাপ-প্রবাহ, তাপমাত্রার চাপ, বায়ুদূষণ এবং খাদ্য নিরাপত্তার তথ্য অন্যতম। এছাড়া এটি জলবায়ু বিপর্যয়, যেমন ঘূর্ণিঝড়, বন্যা ও খরা, স্থানীয় এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত কারণগুলোর তথ্য জানাবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিডিডিআর,বির ইমেরিটাস সায়েন্টিস্ট ড. পিটার কিম স্ট্রিটফিল্ড। উপস্থিত ছিলেন প্রকল্পের গবেষণা কর্মকতা, তানভীর আহমেদ, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ পরিচালক (এমসিএইচডি) ড. শামস আল আরিফিন, ডাটা ফর ইমপ্যাক্টের কান্ট্রি লিড ড. মিজানুর রহমান, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট, (ডাটা ফর ইমপ্যাক্ট) সুস্মিতা খান প্রমুখ।

 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম