Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

নতুন রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নেবেন ২৪ এপ্রিল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওইদিন বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন ও ক্ষণ সম্পর্কে অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

দুই বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উত্তরসূরি মো. সাহাবুদ্দিন হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। পরদিন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন সাহাবুদ্দিন। এ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।

আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে নির্বাচনে ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছিলেন মো. আবদুল হামিদ। বাংলাদেশে একমাত্র তিনিই পুরো দুই মেয়াদ এই পদে দায়িত্ব পালন করলেন। সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুই মেয়াদের বেশি এই পদে থাকতে পারেন না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম