Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন

দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত, আরও নিবন্ধন দেবে ইসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশীয় ৬৬টি বেসরকারি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক হিসাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এসব সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। নিবন্ধন পাওয়ায় এই সংস্থাগুলো আগামী জাতীয় সংসদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। বৃহস্পতিবার এই ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। এদিন নতুন করে আরও পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন চেয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে ইসি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি পর্যবেক্ষক সংস্থা ছিল। এবার ইসির বাছাইয়ে ৬৮টি সংস্থা টিকেছে। এর মধ্যে দুটি সংস্থার বিষয়ে অভিযোগ জমা পড়ে। বৃহস্পতিবার ওই দুই অভিযোগ নিয়ে শুনানি করে কমিশন। এই দুটি সংস্থার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে। ওই পর্যবেক্ষণ পূর্ণ হলে এ দুটিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। বাকি ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে গতকাল নিবন্ধন দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, বিতর্কিত ইলেকশন মনিটরিং ফোরামসহ কয়েকটি সংস্থা এবার নিবন্ধন পায়নি। কয়েকটি নিবন্ধন চেয়ে আবারও আবেদন করেছে। এছাড়া গত নির্বাচনের চেয়ে প্রায় অর্ধেক সংখ্যক সংস্থা এবার নিবন্ধন পেয়েছে। ওইসব দিক বিবেচনায় নতুন করে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন চাইল কমিশন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম