মেজর হাফিজকে বিদেশ যেতে বাধা হাইকোর্টে রিট
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে মেজর হাফিজ ও তার স্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ রিট করেন। তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
চিকিৎসার জন্য ভারত যাওয়ার সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
