ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাবেন কুয়েত প্রবাসীরা
Advertisement
কুয়েত প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠনোর সিদ্ধান্ত নিয়েছেন কুয়েত প্রবাসীরা। দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় রির্জাভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদেরও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানিয়েছেন তারা।
এছাড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সব প্রবাসীর লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও যাতায়াতে বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধে দ্রুত উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানায় প্রবাসীরা। আন্দোলনের সময় ফেসবুক, টিকটকে অনেক প্রবাসী বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাবে না এবং অন্য প্রবাসীদের পাঠাতে নিষেধ করতে দেখা যায়।
