Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণ বাড়াতে বিশেষ ছাড়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বেসরকারি খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ও ব্যাংকগুলোর ঋণপ্রবাহ বাড়াতে প্রচলিত নীতিমালায় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্টের (এফডিআইপিপি) আওতায় ঋণ নিতে গেলে উদ্যোক্তা ও ব্যাংকগুলো বিশেষ কিছু ছাড় পাবে। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ সরকার ও জাপানের অর্থনৈতিক সহযোগিতায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্টের (এফডিআইপিপি) আওতায় একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। শিল্প স্থাপনের ক্ষেত্রে এ তহবিল থেকে উদ্যোক্তাদের কম সুদে বৈদেশিক মুদ্রায় ঋণের জোগান দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও অন্যান্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে স্থাপিত শিল্প প্রকল্পে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন এককভাবে জাপানি মালিকানাধীন কোম্পানি, বাংলাদেশ-জাপান যৌথ মালিকানাধীন কোম্পানি বা বাংলাদেশের একক মালিকানাধীন কোম্পানিগুলোকে সমানভাবে অগ্রাধিকার দেবে। জাপানি বিনিয়োগ আকর্ষণের জন্য এবার এককভাবে জাপানি কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্কুলারে বলা হয়, দেশের সব অর্থনৈতিক অঞ্চলে ঋণ প্রদানের ক্ষেত্রে এখন থেকে সব খাতের শিল্পপ্রতিষ্ঠানকেই অগ্রাধিকার দেওয়া হবে। আগের মতো শুধু রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে না।

আগে শুধু রপ্তানি খাতকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতো। এখন থেকে সব খাতকেই অগ্রাধিকার দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে সব খাতের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্কুলারে আরও বলা হয়, এ প্রকল্পের আওতায় ঋণ দিতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হতে হয়। আগে তাদের ক্যামেল রেটিংয়ের ওপর ভিত্তি করে অন্তর্ভুক্ত করা হতো। এখন থেকে পরিচালন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মৃত্যু সোয়া লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মৃত্যু সোয়া লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণ বাড়াতে বিশেষ ছাড়

বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণ বাড়াতে বিশেষ ছাড়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম