Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

Icon

বাসস

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সব সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে। সোমবার রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দেশ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

এ সময় তিনি বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের স্মরণ করেন এবং তাদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের কর্ম ও অবদানের জন্য তারা আমাদের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন। একই সঙ্গে তিনি গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষকে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথ অনুসরণের আহ্বান জানান।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। এতে স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মৃত্যু সোয়া লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মৃত্যু সোয়া লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণ বাড়াতে বিশেষ ছাড়

বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণ বাড়াতে বিশেষ ছাড়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম