Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গাজীপুরে শিক্ষার্থীদের হাতে আটক গাড়ি থেকে মদ উদ্ধার

Advertisement

Icon

মহানগর উত্তর প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের হাতে আটক প্রাইভেটকার থেকে ৮ কেস মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় মদ বহনকারী গাড়িটি সালনা আঞ্চলিক সড়ক থেকে চালকসহ আটক করা হয়। চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বি জি আই এফ টি কলেজের শিক্ষার্থীরা প্রাইভেটকারটি আটক করে।

আটক চালক নাঈম (৫২) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি বলেন, গুলশান থেকে আমার গাড়িটি ভাড়া নিয়ে ৮ কেস মদসহ গাজীপুরের মাওনার উদ্দেশে রওয়ানা দেন শাহীন নামে এক ব্যক্তি। শাহীন মোটরসাইকেলে আমাকে অনুসরণ করছিলেন। চৌরাস্তায় আসার পর শিক্ষার্থীদের গাড়িটি সন্দেহ হলে পেছন থেকে পালিয়ে যান তিনি।

চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র হোসেন জানান, গাড়িটি সিগন্যাল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি অন্য গাড়ির সহায়তায় ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে স্থানীয়দের সহযোগিতায় চান্দনা কলেজ মাঠে নিয়ে আসি। বি জি আই এফ টি কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে আটক চালককে তাদের কলেজ ক্যাম্পাসে নিরাপদে রাখা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম