Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রূপগঞ্জে আবাসন প্রকল্পে হামলা মারধর লুটপাট

Advertisement

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রূপগঞ্জের গুতুলিয়া এলাকায় পূর্বায়ন প্রপার্টিজ লিমিটেড নামে একটি আবাসন প্রকল্পে পূর্ব শত্রুতার জেরে দুই দফায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাকে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ও বিকালে সন্ত্রাসীরা এ তাণ্ডবলীলা চালায়। জানা গেছে, সন্ত্রাসীরা ওই আবাসন অফিসের ভেতরে থাকা আসবাবপত্র, দরজা ও জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি লকারে থাকা টাকা লুটে নিয়ে যায়। এ সময় তারা পলাশ নামে প্রকল্পের এক কর্মকর্তাকে বেধড়ক মারধরে গুরুতর আহত করে। তিনি বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।

এ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, এদিন সকালে হঠাৎ ৫০-৬০ জন সন্ত্রাসী আমাদের অফিসে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা বালু ফেলার কাজের জন্য লকারে রাখা ২৫ লাখ টাকা নিয়ে যায়। বড় টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলে। পরে বিকালে আবারও তারা এসে পলাশকে মারধর করে এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। বর্তমানে থানায় কোনো কার্যক্রম না থাকায় অভিযোগ দেওয়া যায়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম