Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ছাত্র আন্দোলনে জনগণের বিজয় হয়েছে : রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাধারণ ছাত্রসমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর মানুষ ও অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আন্দোলনে শাহাদতবরণকারী শহিদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে। এই জাতির সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন, এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এই জাতি তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না।

তিনি বলেন, সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছেন, জনগণ অংশগ্রহণ করেছেন, এটা একটি অভূতপূর্ব ঘটনা। এদেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল যে ভূমিকা আছে, সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে চায়নি। তারা মনে করেছে, তাদের গড়া পুলিশ দিয়ে আজীবন রাজত্ব করে যাবে। কিন্তু আল্লাহর যে একটা বিচার আছে, সেই বিচারের কথা তারা ভুলে গিয়েছিল। ওরা নিজেদের এতই ক্ষমতাশালী মনে করেছিল, তাদের যা মনে হয়েছে তাই করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম