Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আইনশৃঙ্খলায় অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার পতনের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতেই এ সরকার অগ্রাধিকার দেবে।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রথমত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করবে। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে আত্মবিশ্বাস ফেরানো, যেটি চরমভাবে কমে গেছে বলে আমি মনে করি। একটি বার্তা সংস্থাকে শুক্রবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রশাসন খুবই উদ্বিগ্ন। তবে কিছু বিষয় সামান্য অতিরঞ্জিত হয়েছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার দিন থেকে দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যদের অনেকে হতাহত হন। এছাড়া সরকারি বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগ অফিস ও সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম