Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সাভারে চিকিৎসাধীন ৪ ছাত্রসহ আরও ৭ জনের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিক্ষার্থীসহ আরও সাতজন মারা গেছেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মো. ইউসুফ জানান, ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত গুলিতে আহত এসব ছাত্র-জনতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা হলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (১৯), মালয়েশিয়ার টিঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথমবর্ষের শিক্ষার্থী শ্রাবণ গাজী (১৭), ডেইরি ফার্ম স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ হৃদয় (১৮), দশম শ্রেণির ছাত্র হাসিবুর রহমান (১৬), আলিফ আহমেদ সিয়াম (১৬), বিএনপি নেতা মামুন খন্দকার বিপ্লব (৪৫) ও সাদিকুর রহমান (২৭)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম