প্রকৌশলী শেখ শহীদুল্লাহর ইন্তেকাল
Advertisement
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহ্বায়ক খ্যাতিমান প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, তার মৃত্যুতে জাতি এক সূর্যসন্তান হারিয়েছে। তিনি ছিলেন মহান দেশপ্রেমিক। সাইফুল হক বলেন, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বামপন্থি প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন। এজন্য তাকে জেল-জুলুম, নির্যাতন-নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে। সাম্যবাদে বিশ্বাসী প্রকৌশলী শহীদুল্লাহ আজীবন পুঁজিবাদ-সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী ছিলেন। সুন্দরবনসহ জাতীয় সম্পদ রক্ষায় তিনি দেশের জনগণকে জাগিয়ে তুলেছিলেন। খুলনা শহরের উপকণ্ঠে দৌলতপুর গ্রামে ১৯৩১ সালের ৩১ জুলাই শেখ মুহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ভর্তি হন। ১৯৫৪ সালে পুরকৌশল বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হন। সংবাদ বিজ্ঞপ্তি।
