Logo
Logo
×

Advertisement

খেলা

অ্যাথলেটিক্সের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রবাসী সাবেকদের

Advertisement

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের অ্যাথলেটিক্স ও অ্যাথলেটদের উন্নয়নে বৃত্তি ও প্রশিক্ষণে সহায়তা করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক অ্যাথলেটরা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু সাবেক অ্যাথলেটদের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছেন। তিনি বলেন, ‘সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর অ্যাথলেটিক্সের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশে অ্যাথলেট না থাকলে অ্যাথলেটিক ফেডারেশন অর্থহীন। তাই অ্যাথলেট তৈরি করতে হবে। আমরা দেশের সেরা খেলোয়াড়দের পাশাপাশি প্রবাসী খেলোয়াড়দেরও মূল্যায়ন করতে চাই।’

যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ক্রীড়াবিদরা বাংলাদেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে অবদান রাখতে চান। তারা বলেন, ‘আমরা চাই বাংলাদেশের অ্যাথলেটিক্সের আগেরদিন ফিরে আসুক। দেশ থেকে দূরে থাকলেও অ্যাথলেটদের বৃত্তি ও প্রশিক্ষণে সহায়তা দিতে পারব আমরা।’

বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সদস্য সচিব মফিজুল ইসলাম ভূঁইয়া রুমির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জাতীয় অ্যাথলেট সাইদুর রহমান ডন, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রহিম বাদশা, সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেসির গল্প কার্টুনে

মেসির গল্প কার্টুনে

বিদায় আকাশি নীল-সাদা

বিদায় আকাশি নীল-সাদা

মেসির বিদায়ি ম্যাচের আগে

মেসির বিদায়ি ম্যাচের আগে

ফেডারেশন কাপ মোহামেডানের শুরু বড় জয়ে

মোহামেডানের শুরু বড় জয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম