Logo
Logo
×

Advertisement

খেলা

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় ইংল্যান্ড সফরের মাঝপথে দেশে ফিরিয়ে আনা হয়েছিল উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে। জব্দ করা হয়েছিল তার মোবাইল ফোন। এবার তিনি বাদ পড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও। তার সঙ্গে বাদ পড়েছেন শান মাসুদ এবং সাইম আইয়ুবও। তাদের সঙ্গে বাদ পড়েছেন আরও নয়জন।

বিভিন্ন ক্যাটাগরিতে ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হয়েছে। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন এবং পিসিবির পরিচালক আকিব জাভেদ। চুক্তি কার্যকর থাকবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। খবর জিও নিউজের। চুক্তির কাঠামোতে এবার টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক টি ২০ ম্যাচে পাকিস্তানের হয়ে যারা খেলবেন, তাদের জন্য আলাদা বিভাগের পাশাপাশি একটি উন্নয়ন বিভাগও সংযুক্ত করা হয়েছে। বাবর আজম ও সালমান আগা শুধু এই দুজন টেস্ট ও ওডিআই দুই ফরম্যাটের চুক্তিতেই রয়েছেন। টেস্ট বিভাগে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস ও সাউদ শাকিল।

ওডিআই ও টি ২০ দুই ফরম্যাটের চুক্তিতেই আছেন ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ

ও আরাফাত মিনহাস। টি ২০ চুক্তিভুক্ত খেলোয়াড়রা হলেন-সাহিবজাদা ফারহান, নাসিম শাহ, শাদাব খান, হাসান নওয়াজ, উসমান তারিক, সালমান মির্জা ও মাজ সাদাকাত। এছাড়া পিসিবির উন্নয়ন বিভাগে চুক্তির আওতায় আনা হয়েছে ১৯ জন ক্রিকেটারকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট বাংলাদেশের জয়ের ভাবনা সেঞ্চুরিয়নে

বাংলাদেশের জয়ের ভাবনা সেঞ্চুরিয়নে

ডুলির ভাগ্য ঝুলছে বাফুফের দোলনায়

ডুলির ভাগ্য ঝুলছে বাফুফের দোলনায়

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান

জাতীয় জুডোয় সেরা বিকেএসপি

জাতীয় জুডোয় সেরা বিকেএসপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম