|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় জুডো প্রতিযোগিতায় পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। শনিবার শেষ হওয়া তিনদিনের প্রতিযোগিতায় অংশ নেয় ১৯টি দল। পুরুষ ও মহিলা বিভাগে আটটি করে ১৬টি ওজন শ্রেণিতে পদকের লড়াইয়ে নেমেছিলেন প্রতিযোগীরা।
পুরুষ বিভাগে তিনটি স্বর্ণ, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। দুটি স্বর্ণ, চারটি রুপা ও চারটি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয় বিজিবি। নারী বিভাগে চারটি স্বর্ণ, একটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছে বিকেএসপি। তিনটি স্বর্ণ, চারটি রুপা ও তিনটি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ বাংলাদেশ আনসার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এডিশনাল আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম।
