Logo
Logo
×

Advertisement

খেলা

স্বাধীনতা কাপে মোহামেডানের জয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গত মৌসুমে মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে ঝলক দেখেছেন ঢাকার দর্শকরা। মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপেও চলছে তার নৈপুণ্য। রোববার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে অধিনায়ক দিয়াবাতের কল্যাণে মোহামেডান ২-১ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। ৩৬ মিনিটে জাফরের ক্রস ধরে আক্রমণে ওঠা দিয়াবাতেকে আটকানোর চেষ্টা করেও পারেননি মুক্তিযোদ্ধার ডিফেন্ডার তারেক মিয়া। বক্সের ভেতর থেকে ডান-পায়ের প্লেসিং শটে বল জালে জড়ান মালির এই স্ট্রাইকার (১-০)। ৪৯ মিনিটে বাপ্পীর পাসে দিয়াবাতে বল বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা শাহেদকে। বক্সের ভেতরে থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার (২-০)। ৭০ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন মুক্তিযোদ্ধার তেতসুয়াকি মিসুয়া (১-২)। শেষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। এদিকে সাইফ স্পোর্টিং ২-১ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেনাবাহিনীকে এগিয়ে দেন মো. মেহেদী (১-০)। মিনিটছয়েক পর পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোফ (১-১)। ৮১ মিনিটে গোল করে সাইফকে মৌসুমে প্রথম জয় এনে দেন মেহেদী (২-১)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাসানের হিরণ্ময় রেকর্ডের পর সেই ঘুণেধরা ব্যাটিং

হাসানের হিরণ্ময় রেকর্ডের পর সেই ঘুণেধরা ব্যাটিং

গোল করা নিয়ে গোলকধাঁধা

গোল করা নিয়ে গোলকধাঁধা

‘নোয়াখালী না, আমরা ত্রিনিদাদের’

‘নোয়াখালী না, আমরা ত্রিনিদাদের’

পাঁচে পাঁচ

পাঁচে পাঁচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম