Logo
Logo
×

Advertisement

খেলা

‘নোয়াখালী না, আমরা ত্রিনিদাদের’

গুজব নাকচ করে দিলেন আমির জাঙ্গু

Icon

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘নোয়াখালী না, আমরা ত্রিনিদাদের’

Advertisement

বাংলাদেশে আসার পর থেকে বাতাসে ভাসছিল, আমির জাঙ্গুর মায়ের নানাবাড়ি নাকি বাংলাদেশের নোয়াখালী। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই কিপার-ব্যাটার কাল হেসে উড়িয়ে দিলেন এই অসত্য তথ্য। বললেন, ‘আমরা খাঁটি ত্রিনিদাদিয়ান।’ ২৯ বছর বয়সি জাঙ্গু জানালেন, আজ দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন বাংলাদেশকে ২৫০ রানের মধ্যে অলআউট করতে চান তারা। ২৭ রানে তিন উইকেট থেকে দলকে ৩৫৬ রানে নিয়ে যাওয়ার পেছনে মুখ্য অবদান বাঁ-হাতি ব্যাটার জাঙ্গুর। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে করেছেন ১৩৩ রান। দ্বিতীয়দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ৮৮ রান। সিলেটের কন্ডিশনে স্বচ্ছন্দে ব্যাটিং করার সুযোগ ছিল না বলে জানান জাঙ্গু। তিনি বলেন, ‘শুরুতে বল কিছুটা সিম করছিল। তাই বল একটু দেরিতে দেখে খেলা এবং কৌশলে সামান্য পরিবর্তন আনা জরুরি ছিল। কঠিন সময় পার করার পর ব্যাটিং সহজ হয়ে যায়।’ তিনি বলেন, ‘আমি শূন্য রানে থাকলেও মারার চেষ্টা করতাম। ৯৪ রানেও একই কাজ করতাম। এটা আমার শক্তির জায়গা।’ হাসানের বলে শতক পূর্ণ করার পরও বেশিক্ষণ টিকতে পারেননি জাঙ্গু। বলের গতি ঠিকমতো অনুমান করতে না পারাকে নিজের ভুল বলে স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে হাসানের ধারাবাহিক লাইন-লেংথের প্রশংসাও করেছেন। জাঙ্গু বলেন, ‘আমরা এমন একটা সংস্কৃতি গড়তে চাই, যেখানে ব্যাটার নিজের শক্তির জায়গায় খেলতে গিয়ে আউট হলেও সমস্যা নেই। প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা আছে। সবাই সেটা বুঝতে পারছে। তার ফলও পাচ্ছি।’ জাঙ্গুর চোখে উইকেট ক্রমে ব্যাটিংয়ের জন্য সহজ হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাসানের হিরণ্ময় রেকর্ডের পর সেই ঘুণেধরা ব্যাটিং

হাসানের হিরণ্ময় রেকর্ডের পর সেই ঘুণেধরা ব্যাটিং

গোল করা নিয়ে গোলকধাঁধা

গোল করা নিয়ে গোলকধাঁধা

‘নোয়াখালী না, আমরা ত্রিনিদাদের’

‘নোয়াখালী না, আমরা ত্রিনিদাদের’

পাঁচে পাঁচ

পাঁচে পাঁচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম