Logo
Logo
×

Advertisement

খেলা

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সেতুবন্ধ রচনায় প্রতি বছরের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে ২০২৩ অনুষ্ঠিত হলো আশুলিয়া এজিস গ্রাউন্ডে। দিনভর খেলাধুলাসহ আনন্দমুখর পরিবেশে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের রূপসী ফ্যাক্টরি এবং হেড অফিসের কর্মকর্তা ও পরিবার নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন পরিণত হয় প্রাণের উৎসবে। সপরিবারে আনন্দের এই মিলন মেলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রূপসী প্ল্যান্ট-এর প্রবীণ কর্মকর্তা মনজুর রহমান, যিনি গত ৩৮ বছর ধরে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সঙ্গে আছেন। আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাইদ। অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার মাতা প্রয়াত অনিতা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইনিংস হার এড়িয়ে ঈষৎ সান্ত্বনা

ইনিংস হার এড়িয়ে ঈষৎ সান্ত্বনা

জোহানেসবার্গ টেস্ট সাহসী অধিনায়ক নাজমুল

সাহসী অধিনায়ক নাজমুল

লংকানদের লিড ৮২ রানের

লংকানদের লিড ৮২ রানের

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম