জোহানেসবার্গ টেস্ট
সাহসী অধিনায়ক নাজমুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘হতে পারত’ আর ‘হয়নি’র মধ্যে বিস্তর ফারাক। বাংলাদেশ অধিনায়কের আফসোসের ফিরিস্তি প্রায় নিয়মিতই দীর্ঘায়িত হয় হেরে। বেশির ভাগ হারের পর থাকে আক্ষেপ। ‘ভিন্ন ফলও হতে পারত’ জাতীয় আলাপন। যেটিকে আলাপন না বলে আহাজারি বলাই যুক্তিসঙ্গত। জোহানেসবার্গ টেস্টে বৃহস্পতিবার নয় উইকেটে হেরে যাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চেষ্টা করেছেন ইতিবাচক থাকতে। হেরেও প্রাপ্তি খোঁজার চেষ্টায় বলেছেন, ‘এই টেস্টে সবচেয়ে সাহসের যে কাজটি হয়েছে, সেটি হলো টস জিতে প্রথমে ব্যাট করা। আমার মনে পড়ে না যে, এমন বৈরী কন্ডিশনে শেষবার আমরা কবে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের সাহসের কোনো অভাব নেই।’
দেশের বাইরে প্রতিকূল কন্ডিশনে বড় রান করা সবসময় দলের লক্ষ্য একথা জানাতে দ্বিধা করেননি অধিনায়ক। ‘আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিংয়ে নামতে হবে। আমরা বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুশি। সাধারণত এমন পরিস্থিতিতে আমরা টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পাই না। কিন্তু এবার এটা আমাদের জন্য ইতিবাচক দিক ছিল’, বলেছেন নাজমুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন, এ নিয়ে চিন্তিত নন তিনি। ব্যাটিং ভালো হয়েছে। বোলিং ও ফিল্ডিং আশানুরূপ হয়নি, অভিমত তার। তার সংযোজন, ‘আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয় যেভাবে খেলেছে, তা খুবই ভালো ছিল। হৃদয় মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে আমি সত্যিই খুশি। আশা করি, এই আত্মবিশ্বাস আমাদের পরবর্তী ম্যাচেও ধরে রাখতে সাহায্য করবে।’
