Logo
Logo
×

Advertisement

খেলা

লংকানদের লিড ৮২ রানের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লংকানদের লিড ৮২ রানের

Advertisement

জিম্বাবুয়ে (২০০১) ও বাংলাদেশের (২০০৭) পর পাকিস্তানের বিপক্ষেও টেস্টের এক ইনিংসে শ্রীলংকার ছয় থেকে আট নম্বর ব্যাটারের সবাই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেন।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন শেষে শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান করেছে নয় উইকেটে। লিড ৮২ রানের। প্রথম ইনিংসে শ্রীলংকা ৯৮ এবং পাকিস্তান ৩২৫ রান করেছিল। কুশল মেন্ডিস (৫৩), সোনাল দিনুশা (৫৪) ও মিলান প্রিয়ানাথ (৬০*) তিনজনই ফিফটি করেন।

এদিকে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন ৭০ রানে নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারানোর পর হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস ষষ্ঠ উইকেটে ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। দিন শেষে কিউইদের সংগ্রহ পাঁচ উইকেটে ২৪৩ রান। ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি করা নিকোলস ব্যাট করছেন ১১৩ রানে। ৯৪ রানে অপরাজিত ফিলিপস দ্বিতীয় সেঞ্চুরির দুয়ারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইনিংস হার এড়িয়ে ঈষৎ সান্ত্বনা

ইনিংস হার এড়িয়ে ঈষৎ সান্ত্বনা

জোহানেসবার্গ টেস্ট সাহসী অধিনায়ক নাজমুল

সাহসী অধিনায়ক নাজমুল

লংকানদের লিড ৮২ রানের

লংকানদের লিড ৮২ রানের

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম