Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

বরেণ্য : বিপ্রদাশ বড়ুয়া

Icon

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিপ্রদাশ বড়ুয়ার জন্ম ১৯৪০ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের ইছামতী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশ শিশু একাডেমীতে কর্মরত ছিলেন। এ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন, লিখেছেন শিশুতোষ গল্প-উপন্যাস।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ছোটগল্প : যুদ্ধজয়ের গল্প, গাঙচিল; উপন্যাস : মুক্তিযোদ্ধারা; প্রবন্ধ : কবিতায় বাকপ্রতিমা; নাটক : কুমড়োলতা ও পাখি; জীবনী : বিদ্যাসাগর; পল্লীকবি জসীমউদ্দীন; শিশুতোষ গল্প : সূর্য লুঠের গান; শিশুতোষ উপন্যাস : রোবট ও ফুল ফোটানোর রহস্য। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম