Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

Icon

মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বর্তনী ও চলবিদ্যুৎ

[বহুনির্বাচনি প্রস্তুতি]

৪০১। কোনটি বর্তনীর ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়?

ক. ইলেকট্রন খ. প্রোটন

√গ. তড়িৎ ঘ. বিভব পার্থক্য

৪০২। বিভব পার্থক্য-

i. বর্তনীর এক বিন্দু হতে অন্য বিন্দুতে একক আধান স্থানান্তর করতে সম্পাদিত কাজ

ii. না থাকলে তড়িৎ প্রবাহিত হয় না

iii. আধান স্থানান্তর করতে সক্ষম হয় না

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০৩। সবসময় একই দিকে প্রবাহিত তড়িৎকে কী প্রবাহ বলে?

√ক. সম খ. পরিবর্তী গ. পর্যায়বৃত্ত ঘ. দ্বিমুখী

৪০৪। বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?

√ক. ৫০ বার খ. ৬০ বার গ. ১০০ বার ঘ. ৫০০ বার

৪০৫। কোন দেশে এসি প্রবাহ প্রতি সেকেন্ডে ষাটবার দিক পরিবর্তন করে?

ক. কানাডায় খ. যুক্তরাজ্যে √গ. যুক্তরাষ্ট্রে ঘ. বাংলাদেশে

৪০৬। অপর্যায়বৃত্ত বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়?

i. ডিসি জেনারেটরে ii. বিদ্যুৎ কোষে iii. ব্যাটারিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii √ঘ. i, ii ও iii

৪০৭। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে কি বলে?

ক. তড়িৎ বিভব খ. চার্জ

√গ. রোধ ঘ. কুলম্ব

৪০৮। কোনো পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য V, রোধ R এবং বিদ্যুৎ প্রবাহ I হলে, তড়িৎ প্রবাহের সমীকরণ

কোনটি?

ক. I = R/V খ. I = VR

গ. I = GV √ঘ. I = V/R

৪০৯। কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ পরিবাহকের কীসের ব্যস্তানুপাতিক?

ক. কুলম্বের খ. বিভব পার্থক্যের

গ. বৈদ্যুতিক বিভবের √ঘ. রোধের

৪১০। ৫ ওহম রোধের পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার হলে পরিবাহীর বিভব পার্থক্য ১০ ভোল্ট হবে?

ক. ০.৫ খ. ৫০

গ. ২ √ঘ. ২

৪১১। ওহমের সূত্রের ক্ষেত্রে-

i. পরিবাহকের প্রান্তীয় বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মান বেশি হবে

ii. পরিবাহকের রোধ কম থাকলে তড়িৎ প্রবাহের মান বেশি হবে

iii. পরিবাহকের তাপমাত্রা কম থাকলে তড়িৎ প্রবাহের মান কম হবে

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪১২। কোন সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে তড়িৎ ভিন্ন ভিন্ন পথে প্রবাহিত হয়?

ক. শ্রেণি ও সমান্তরাল খ. শ্রেণি

√গ. সমান্তরাল ঘ. পর্যায়ক্রমিক

৪১৩। দুটি বাল্ব দিয়ে গৃহ বিদ্যুতায়নে সমান্তরাল বর্তনী সুবিধাজনক কারণ-

i. বিদ্যুৎ শক্তির খরচ একেবারে কম

ii. সমান উজ্জ্বলতার আলো পাওয়া যায়

iii. একটি নষ্ট হলেও অপরটি আলো দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

√গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪১৪। কোনটিকে বর্তনীর উপকরণের সঙ্গে শ্রেণিতে যুক্ত করা হয়?

ক. ভোল্টমিটার √খ. অ্যামিটার

গ. পটেনশিওমিটার ঘ. রোধ

৪১৫। বিদ্যুৎ প্রবাহ পরিমাপে অ্যামিটার ব্যবহৃত হয়। এক্ষেত্রে-

i. অ্যামিটারকে বর্তনীর অন্যান্য উপকরণের সঙ্গে অনুক্রমে যুক্ত করা হয়

ii. অ্যামিটারকে বর্তনীর অন্যান্য উপকরণের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হয়

iii. অ্যামিটারে + এবং - চিহ্ন থাকলে - চিহ্নিত প্রান্তকে কোষের ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii √খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪১৬। অ্যামিটারের বৈশিষ্ট্য-

i. এর রোধ বেশি

ii. এটি একটি বৈদ্যুতিক যন্ত্র

iii. বর্তনী উপাদানের সঙ্গে শ্রেণিতে সংযুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

√গ. ii ও iii ঘ. i, ii ও iii

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম