Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

বাংলাভাষা ও সাহিত্য

Icon

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

১. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?

ক. বাংলা খ. তুর্কি

গ. মিয়ানমার ঘ. জাপানি

২. ‘চশমা’ কোন ভাষার শব্দ?

ক. আরবি খ. ফারসি

গ. পর্তুগিজ ঘ. ওলন্দাজ

৩. ‘পাদ্রি’ কোন ভাষার শব্দ?

ক. পর্তুগিজ খ. ফরাসি

গ. ইংরেজি ঘ. ওলন্দাজ

৪. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?

ক. পর্তুগিজ খ. পাঞ্জাবি

গ. গুজরাটি ঘ. ফারসি

৫. ‘তিতাস একটি নদীর নাম।’ বাক্যটিতে ‘নদী’ কোন প্রকার বিশেষ্য?

ক. নামবাচক খ. জাতিবাচক

গ. বস্তুবাচক ঘ. সমষ্টিবাচক

৬. ‘যত চাও তত লও’ কোন পদের দৃষ্টান্ত?

ক. সাপেক্ষ সর্বনাম খ. নির্ধারক বিশেষণ

গ. ধ্বন্যাত্মক অব্যয় ঘ. দ্বিরুক্ত সর্বনাম

৭. ‘পাথুরে মূর্তি’ বাক্যটিতে ‘পাথুরে’ কোন ধরনের বিশেষণ?

ক. উপাদানবাচক খ. রূপবাচক

গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক

৮. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?

ক. এগিয়ে চলা খ. উদয় হওয়া

গ. ডিগবাজি খাওয়া ঘ. বৃদ্ধি পাওয়া

৯. সরল বাক্যের উদাহরণ কোনটি?

ক. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি

খ. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে

গ. সত্য কথা না বলে বিপদে পড়েছি

ঘ. যে ভিক্ষা চায়, তাকে দান কর

১০. ‘যখন বিপদ আসে, তখন দুঃখও আসে’ বাক্যটি কোন প্রকারের?

ক. সরল বাক্য খ. আশ্রিত বাক্য

গ. মিশ্র বাক্য ঘ. যৌগিক বাক্য

১১. ‘অহিংসা পরম ধর্ম’। এখানে ‘ধর্ম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সুনীতি খ. উৎকর্ষ

গ. সৎকাজ ঘ. স্বভাব

১২. ‘পর্বত’-এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক. শৈল খ. অদ্রি

গ. মেদিনী ঘ. অচল

১৩. কোন শব্দটি শুদ্ধ?

ক. বৈশিষ্ট্যতা খ. প্রবাহমান

গ. প্রজ্বলিত ঘ. ইতিমধ্যে

১৪. ‘পালক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. নিপীড়ক খ. ধ্বংসকারী

গ. ঘাতক ঘ. শোষক

১৫. ‘শাকসবজি’ শব্দটি কোন কোন ভাষাযোগে গঠিত?

ক. বাংলা + ফারসি খ. তৎসম + ফারসি

গ. ফারসি + আরবি ঘ. ফারসি + বাংলা

১৬. ফাল্গুন > ফাগুন- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহারণ?

ক. ব্যঞ্জনচ্যুতি খ. অভিশ্রুতি

গ. অসমীকরণ ঘ. অন্তর্হতি

১৭. ‘রোদসী’ শব্দের অর্থ কী?

ক. ক্রন্দনরতা খ. পৃথিবী ও স্বর্গ

গ. রোদেলা দুপুর ঘ. রুদ্ধদ্বার

১৮. কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক?

ক. কাণ্ডার খ. প্রসূতি গ. উর্বী ঘ. অরবিন্দ

১৯. ‘উপত্যকা’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. অভিত্যকা খ. অধিত্যকা

গ. পর্বত ঘ. চূড়া

২০. নিচের কোন শব্দটির বানান শুদ্ধ?

ক. সমিচিন খ. মুমুর্ষু

গ. আকাংখা ঘ. সান্ত্বনা

২১. ‘শিরñেদ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. শিরঃ + ছেদ খ. শির + ছেদ

গ. শিরঃ + শেদ ঘ. শির + শেদ

২২. ‘অঙ্গজ’-এর সমার্থক শব্দ কোনটি?

ক. অলংকার খ. পুত্র

গ. কারুকার্যময় শাড়ি ঘ. চারুকর্ম

২৩. ‘প্রবিষ্ট’-এর বিপরীত শব্দ কোনটি?

ক. প্রস্থিত খ. অপ্রবিষ্ট

গ. বহির্গত ঘ. নিস্ক্রান্ত

উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.গ ১১.গ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.খ ২৩.ক।

গ্রন্থনা : আফজাল হোসেন

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম