Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বল : জ্ঞানমূলক প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৩। আবর্ত ঘর্ষণ কাকে বলে?

- যখন একটি বস্তু অপর একটি তলের ওপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।

২৪। প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

- যখন কোনা বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন- তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।

২৫। ঘাত বল কী?

- খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।

২৬। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটি লিখ।

- একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।

২৬। মৌলিক বল কাকে বলে?

- যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাদেরকে মৌলিক বল বলে।

২৭। নিউটনের অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিলিপিয়া ম্যাথমেটিকা’র মূল উপজীব্য কি ছিল?- বস্তুর গতি।

২৮। তাড়িতচৌম্বক বল কিরূপ বল?- মৌলিক বল।

২৯। সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?- রশি টানাটানি।

৩০। জড়তা ও বলের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?- প্রথম সূত্র।

৩১। ভর কিসের পরিমাপ?- জড়তা।

৩২। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়- স্থিতি জড়তা

৩৩। বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?- মহাকর্ষ।

৩৪। অস্পর্শ বলের উদাহরণ কোনটি?- অভিকর্ষ বল।

৩৫। একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হলো-- দূরবর্তী বল।

৩৬। যে কোনো তলের অবশ্যই কী থাকবে?- ঘর্ষণ।

৩৭। ভরবেগ কিসের ওপর নির্ভর করে?- ভর ও বেগ।

৩৮। বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?- ভরবেগ।

৩৯। গাড়িতে নিরাপদে ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?

- গাড়ির গতি নিয়ন্ত্রণ।

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

সংবিধান : বহুনির্বাচনি প্রস্তুতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১২। লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১৩। সংশোধনের ভিত্তিতে সংবিধান কয় প্রকার?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১৪। কোনটি লিখিত সংবিধানের বৈশিষ্ট্য?

ক. প্রগতির সহায়ক

খ. জরুরি প্রয়োজনে সহায়ক

গ. সুস্পষ্টতা

ঘ. বিপ্লবের সম্ভবনা কম

১৫। কোন দেশে অলিখিত সংবিধান প্রচলিত রয়েছে?

ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. ভারত ঘ. বাংলাদেশ

১৬। কোনটি দুস্পরিবর্তনীয় সংবিধানে পরিচালিত দেশ?

ক. চীন খ. সৌদি আরব

গ. বাংলাদেশ ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র

১৭। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

ক. ২২ খ. ২৪ গ. ৩৪ ঘ. ৪০

১৮। ১৯৭২ সালের কত তারিখ হতে বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে কার্যকর হয়?

ক. ১৬ ডিসেম্বর খ. ৪ নভেম্বর

গ. ১৯ অক্টোবর ঘ. ১৭ এপ্রিল

১৯। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?

ক. ১৫২ খ. ১৫৩ গ. ১৫৪ ঘ. ১৫৫

২০। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগে বিভক্ত?

ক. ৮টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি

২১। কত বছর বয়স থেকে বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন?

ক. ১৫ খ. ১৭ গ. ১৮ ঘ. ২০

২২। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ কত বছর?

ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দশ

২৩। কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য-

i. সুস্পষ্ট ii. সংক্ষিপ্ত iii. জনকল্যাণকামী

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

২৪। বর্তমানে জাতীয় সংসদ কতজন সদস্য নিয়ে গঠিত?

ক. ৩০০ খ. ৩৫০ গ. ৩৭০ ঘ. ৩৮০

২৫। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী রয়েছে?

ক. ২০টি খ. ১৮টি গ. ১৬টি ঘ. ১৫টি

উত্তর : ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.গ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?

ক. জ্ঞান খ. প্রযুক্তি গ. তথ্য ঘ. বিজ্ঞান

২. মানুষ জ্ঞান-

i. ব্যবহার করতে পারে ii. ধারণ করতে পারে

iii. তৈরি করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. জন হুক খ. চার্লস ব্যাবেজ

গ. স্যামুয়েল টমলিনসন ঘ. অ্যাডা লাভলেস

৪. ই-লানিং-এর উপাদান কোনটি?

ক. খাতা খ. বই গ. ইন্টারনেট ঘ. ছাপা পত্রিকা

৫. সেবা বাণিজ্যের শর্ত কয়টি?

ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২

৬. ফেসবুক কত সালে চালু হয়?

ক. ১৯৮১ খ. ১৯৯০ গ. ২০০৫ ঘ. ২০০৪

৭. কর্মক্ষেত্রে আইসিটির কত ধরনের প্রভাব লক্ষ্য করা যায়?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

নিচের উদ্দীপক পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

কামাল সাহেব একজন দক্ষ ও আধুনিক ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনাবেচা করেন।

৮. কামাল সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কী?

ক. ই-পুজি খ. ই-মেইল গ. ই-কমার্স ঘ. ই-বিজনেস

৯. অনলাইনে কেনাবেচার মাধ্যম হলো-

i. আইডি কার্ড ii. ক্রেডিট কার্ড iii. ডেবিট কার্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ATM-এর পূর্ণরূপ কী?

ক. Automated teler machine

খ. Automated teller machine

গ. Automate teller machine

ঘ. Automated teller machine

১১. ই-লার্নিং এর উপাদান-

i. ইন্টারনেট ii. সিডি রম iii. ফ্যাক্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. ফেসবুকের সূচনাকারী কয়জন?

ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৫

১৩. মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে?

ক. স্টিভ ওজনিয়াক খ. টিম বানার্স-লি

গ. বিল গেটস ঘ. স্টিভ জবস

১৪. ডডড-এর জনক কে?

ক. রেমন্ড স্যামুয়েল খ. টিম বানার্স-লি

গ. বিল গেটস ঘ. স্টিভ ওজনিয়াক

১৫. মাইক্রোসফট এর মাধ্যমে তৈরি হয়-

i. উইন্ডোজ ii. লিনাক্স iii. এমএস ডস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন?

ক. ওএমআর খ. রোবট গ. এনালিটিক্যাল ইঞ্জিন ঘ. প্রিন্টার

১৭. বিশ্বের প্রথম প্রোগ্রামার কে?

ক. অ্যাডা লাভলেস খ. টিম বানার্স-লি

গ. চার্লস ব্যাবেজ ঘ. স্টিভ জবস

১৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে-

i. কম্পিউটার প্রকৌশলী ii. প্রোগ্রামার iii. বিজ্ঞানী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. আইবিএম কোন দেশের কোম্পানি?

ক. জার্মানি খ. ফ্রান্স গ. যুক্তরাজ্য ঘ. যুক্তরাষ্ট্র

২০. সামাজিক যোগাযোগ ব্যবস্থা হলো-

i. ফেসবুক ii. টুইটার iii. ই-কমার্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১.গ ২.ঘ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.গ ১০.খ ১১.ক ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.ঘ ২০.ক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৪)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম