Logo
Logo
×
   

Advertisement

টালিউড

প্রাক্তনকে নিয়ে দেবের মন্তব্য, যা বললেন শুভশ্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৭ এএম

প্রাক্তনকে নিয়ে দেবের মন্তব্য, যা বললেন শুভশ্রী

দেব ও শুভশ্রী। ফাইল ছবি

Advertisement

‘ধূমকেতু’ ছবি নিয়ে বেশ আলোচনায় দেব-শুভশ্রী জুটি। প্রায় এক দশক পর চলতি বছর দর্শকদের সামনে আসে এই ব্লকবাস্টার সিনেমা। ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে এক মঞ্চে এসেছিলেন দেব এবং শুভশ্রী। 

দুজনকে এক মঞ্চে দেখে দর্শকদের মনে আশা জেগেছিল, এবার হয়তো সব মান-অভিমান ভুলে ভবিষ্যতে আবারও পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।

তবে সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্য নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। দেব বলেছিলেন, ‘দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই’। এমন কথা শুনে মনঃক্ষুণ্ণ শুভশ্রীর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভশ্রী। দেবের সঙ্গে এক মঞ্চে আসা প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি। আমি যখন 'ধূমকেতু'র প্রচারের জন্য হ্যাঁ বলেছিলাম, সেটা সৎভাবেই বলেছি। সত্যি বলতে আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ কোনো এফোর্ট দিইনি, ইন্ডাস্ট্রির কেউ দেয়নি। শুধু ভক্তরা আমাদের জুটিটা ভালোবাসায় বাঁচিয়ে রেখেছে। ফ্যানেরা আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে। সেটার ফল ছিল সেই রাতটা, তারপর ঝড় উঠেছে ইন্টারনেটে। আমি কখনো সেটাকে অপমান করতে পারি না।’

শুভশ্রী বলেন, ‘আমরা যে চরিত্রগুলো করছি শুধু সেগুলো থাকবে না কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে। আমরা কীভাবে মানুষকে ট্রিট করছি তা থেকে যাবে। আমি কীভাবে পুরুষকে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছে সবটা থেকে যাবে। একজন নারীকে অনেক সময় সুর চড়াতে হয়, কারণ সেই নারীর জন্য অনেক নিরপেক্ষ মানুষ সওয়াল করছিলেন। তাদের বোঝানোর দরকার ছিল আমিও তোমাদের সঙ্গেই আছি।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছিলাম। তার প্রত্যেকটা ইন্টারভিউতে হয়ত না বুঝেই নিজের অনুভূতিটা ব্যক্ত করেছে। আমি কিন্তু আগেও বলেছি, হয়ত ও না বুঝেই বলেছে। কিন্তু সেটা অনেক মানুষকে কষ্ট দিতে পারে। তবে আমি এখনো বলব, সে ভুল বলেছে।’

শুভশ্রী বলেন, ‘পুরুষ মানেই বিশাল বড় জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে কিছু বলবে না। অবশ্যই বিশাল বড় জায়গায় কেউ থাকলে তাকে তোষামোদ করা হবে। সেই কারণেই আমি কোনো প্রমোশন্যাল প্রয়োজনীয়তা না থাকলে প্রেসের সঙ্গে সেভাবে কথা বলি না। 'ধূমকেতু'র পর ওই জিনিসটা হওয়ার দরকার ছিল না।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম