Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টুকরো খবর

থাইল্যান্ডে পুরস্কৃত জাদুশিল্পী প্রিন্স হারুন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান জাদুশিল্পী প্রিন্স হারুন আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সাফল্য অর্জন করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাজিক উৎসব জেএএস ওয়ান্ডার ম্যাজিক কম্পিটিশন-২০২৫-এ তিনি বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড জিতেছেন। চলতি মাসের মাঝামাঝি ব্যাংককে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ ম্যাজিক উৎসবের আয়োজন করে মামাদা থাইল্যান্ড, দ্য ইন্টারন্যাশনাল একাডেমি অব ম্যাজিক ও ব্যাংকক ম্যাজিক থিয়েটার নামে থাইল্যান্ডের ম্যাজিক জগতের তিনটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। আয়োজনে বিভিন্ন দেশের বিখ্যাত জাদুশিল্পীদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন প্রিন্স হারুন। এ পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে উঁচু রাখতে পারা আমার জীবনের বড় গর্ব। এ সাফল্য বাংলাদেশের জাদুশিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিল।’ তিনি আরও জানান, এ আন্তর্জাতিক ম্যাজিক উৎসব বিশ্বব্যাপী শিল্পীদের নতুন কৌশল, সৃজনশীলতা এবং জাদুশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি আবারও প্রমাণ করলেন, বাংলাদেশের জাদুশিল্প বিশ্বমানের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রথমবার মৌসুমী

প্রথমবার মৌসুমী

হ্যালো... জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

মেলবোর্নের মঞ্চে নজরুল

মেলবোর্নের মঞ্চে নজরুল

ওভার দ্য টপ

ওভার দ্য টপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম