Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আবারও প্রেক্ষাগৃহে ‘স্পাইডার-ম্যান’

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বক্স অফিসে দাপট দেখানোর পর এবার নতুন চমক নিয়ে প্রেক্ষাগৃহে ফিরতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটির পুনর্মুক্তির পরিকল্পনা করছে সনি পিকচার্স। নতুন সংস্করণে যুক্ত হবে এমন কিছু দৃশ্য, যা মূল সিনেমায় দেখা যায়নি। এর মধ্যে বিশেষ আকর্ষণ হতে পারে রোজারিও ডসনের একটি দৃশ্য।

গত ৩১ জুলাই মুক্তির পর বিশ্বজুড়ে দর্শকের আগ্রহ ধরে রেখেছে টম হল্যান্ড, জেনডায়া, স্যাডি সিঙ্ক ও জন বার্নথাল অভিনীত সিনেমাটি। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের এ সুপারহিরো সিনেমা উত্তর আমেরিকার বক্স অফিসে ৯৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। বিশ্বব্যাপী আয় ২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। তবে পুনর্মুক্তির সম্ভাব্য তারিখ এখনো ঘোষণা করেনি সনি। নতুন সংস্করণে আরও কী কী অদেখা ফুটেজ থাকছে, সেটিও প্রকাশ করা হয়নি।

রোজারিও ডসনের ভক্তদের জন্য অবশ্য সবচেয়ে বড় চমক হতে পারে ক্লেয়ার টেম্পল চরিত্রের দৃশ্যটি। গত জুলাইয়ে এক ভক্ত সমাবেশে ডসন জানিয়েছিলেন, ‘ব্র্যান্ড নিউ ডে’-তে তিনি ক্লেয়ার চরিত্রে একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্পাদনার টেবিলেই বাদ পড়ে যায়।

মার্ভেল ভক্তদের কাছে ক্লেয়ার টেম্পল অবশ্য পরিচিত মুখ। ‘ডেয়ারডেভিল’, ‘জেসিকা জোন্স’, ‘লুক কেজ’, ‘আইরন ফিস্ট’ ও ‘দ্য ডিফেন্ডার্স’-এ চরিত্রটি দেখা গেছে।

এদিকে ‘ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের মাইলফলকের খুব কাছাকাছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যেভাবে বদলে গেছে গানের বাজার

যেভাবে বদলে গেছে গানের বাজার

নতুন ধারাবাহিকে সামিরা খান মাহি

নতুন ধারাবাহিকে সামিরা খান মাহি

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

আবারও প্রেক্ষাগৃহে ‘স্পাইডার-ম্যান’

আবারও প্রেক্ষাগৃহে ‘স্পাইডার-ম্যান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম