জোলির হাতের লেখা নিয়ে নেটদুনিয়ায় হইচই
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অ্যাঞ্জেলিনা জোলি-হলিউডের অন্যতম পরিচিত মুখ। সিনেমা, মানবিক কর্মকাণ্ড কিংবা রেড কার্পেটের ফ্যাশন-বহু কারণেই বছরের পর বছর আলোচনায় থেকেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। তবে এবার তাকে ঘিরে যে আলোচনা, তার সঙ্গে সিনেমা কিংবা অভিনয়ের কোনো সম্পর্ক নেই। আলোচনার কেন্দ্রে রয়েছে জোলির হাতের লেখা! অভিনেত্রীর নামে প্রচারিত একটি হাতে লেখা ধন্যবাদপত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। আর সেই চিঠি দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মজার এক বিতর্ক-জোলির হাতের লেখা আসলে পড়া যায় কি না! জানা গেছে, গ্রিসের স্কাফিদিয়ার আলদেমার অলিম্পিয়ান ভিলেজের কর্মীদের উদ্দেশে চিঠিটি লেখা হয়েছিল। ২০২৪ সালের সিনেমা ‘মারিয়া’র শুটিংয়ের সময় জোলি ওই রিসোর্টে অবস্থান করেছিলেন। কিংবদন্তি অপেরা শিল্পী মারিয়া কালাসের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটিতে জোলি অভিনয় করেন। রিসোর্ট কর্তৃপক্ষ ২০২৩ সালে চিঠিটি প্রথম প্রকাশ করেছিল। সম্প্রতি এক্সে পোস্টটি আবার সামনে আসার পরই সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চিঠিটির অক্ষরগুলো বেশ ঢিলেঢালা, পরস্পরের সঙ্গে যুক্ত এবং দ্রুতগতির কার্সিভ স্টাইলে লেখা। কোথাও কোথাও একাধিক শব্দ যেন একসঙ্গে মিশে গেছে। ফলে অনেকেই চিঠির বক্তব্য বোঝার চেষ্টা করতে গিয়ে আটকে যাচ্ছেন।
