Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

যুক্তরাজ্যে প্রবাসীদের গান শোনাবেন সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতা কাটিয়ে গত বছর থেকে দেশ-বিদেশের স্টেজ শোতে নিয়মিত হয়েছেন। গতকাল গিয়েছেন যুক্তরাজ্যে। সেখানে ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে দুটি শোতে পারফর্ম করবেন বলে জানিয়েছেন। তবে একা যাননি এ সংগীতশিল্পী। সঙ্গে নিয়েছেন যন্ত্রশিল্পী চন্দন দত্ত (তবলা), মনোয়ার হোসেন টুটুল (লিড গিটার) ও পার্থ প্রতীম বাপ্পীকে (কী বোর্ড)। জানা গেছে, আগামী ১০ অক্টোবর থেকে লন্ডনের হ্যানবুরি স্ট্রিট-এর দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের দ্বিতীয় দিনে গান গাইবেন সাবিনা ইয়াসমিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি হলো যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি প্রবাসী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য একটি অন্যতম প্রধান বার্ষিক উৎসব। প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এবং তাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখার লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। গত বছরও আমি এ উৎসবে সংগীত পরিবেশন করি। এবারও আয়োজক এবং শ্রোতাদের আগ্রহে গান গাইব। লন্ডনের শো শেষে স্কটল্যান্ডেও গান করব। আশা করছি প্রবাসী বাঙালিরা উপভোগ করবেন।’ শো শেষে ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। একই আয়োজনে গান গাইবেন দেশের আরেক কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তিনি ৭ অক্টোবর লন্ডন যাবেন এবং ১৪ অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বক্স অফিস-এর অভাব ঢাকাই সিনেমার সবচেয়ে বড় অস্বচ্ছতা

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় অস্বচ্ছতা

যুক্তরাজ্যে প্রবাসীদের গান শোনাবেন সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ

যুক্তরাজ্যে প্রবাসীদের গান শোনাবেন সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ

কানাডায় নাচবেন শিবলী ও নীপা

কানাডায় নাচবেন শিবলী ও নীপা

জোলির হাতের লেখা নিয়ে নেটদুনিয়ায় হইচই

জোলির হাতের লেখা নিয়ে নেটদুনিয়ায় হইচই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম