Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ-মুন্না

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষ ও গীতিকার অনুরূপ আইচ। তবে একসঙ্গে কোনো গান করা হয়নি তাদের। প্রথমবার একই গানে যুক্ত হলেন তারা। গানের শিরোনাম ‘কেন হইলি না আমার’। এটি গেয়েছেন খালেদ মুন্না। লিখেছেন আইচ ও সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। স্যাড মেলোডি ঘরানার গানটি থাকছে এক যুগ পর প্রকাশিত হতে যাওয়া খালেদ মুন্নার নতুন একক অ্যালবামে। এটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ১০টি গান নিয়ে সাজানো অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘রাজেশের সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। কিন্তু কোনো শিল্পী বা অডিও কোম্পানি উদ্যোগ না নেওয়ায় এতদিন আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। মুন্না আমাদের নিয়ে গান করার উদ্যোগ নিয়েছে বলেই সুন্দর একটি গানের জন্ম হলো।’

রাজেশ ঘোষ বলেন, ‘অডিও ইন্ডাস্ট্রিতে আমি ও অনুরূপ আইচ যে যার জায়গা থেকে কাজ করেছি। তিনি আমার সুর পছন্দ করেন, আমিও তার লেখা পছন্দ করি। সুযোগের অভাবে একসঙ্গে কাজ করা হয়নি। এবার মুন্নার উদ্যোগে সেটা হলো। বিষয়টি বেশ ভালো লাগছে।’

অন্যদিকে খালেদ মুন্না বলেন, ‘এক যুগ পর ডিএমএস থেকে আমার একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে। এ জন্য ধ্রুব গুহকে (ডিএমএস-এর কর্ণধার) ধন্যবাদ। অ্যালবামে দেশের বেশ কয়েকজন খ্যাতিমান গীতিকার ও সুরকারের গান থাকছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশেষ ফিচার ... এখনো শীর্ষে অপূর্ব

এখনো শীর্ষে অপূর্ব

সাত মাসেও নেই তাসনিয়া ফারিণের নতুন সিনেমার খবর

সাত মাসেও নেই তাসনিয়া ফারিণের নতুন সিনেমার খবর

প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ-মুন্না

প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ-মুন্না

‘ইনশাআল্লাহ’ নিয়ে আলিয়ার অপেক্ষা

‘ইনশাআল্লাহ’ নিয়ে আলিয়ার অপেক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম