Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

কুসুম কি পারবেন পুরোনো বিতর্ক কাটাতে?

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি কাজ করেছেন সিনেমায়ও। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাঝে অভিনয়ে ছিল দীর্ঘ বিরতি। এরমধ্যেই কণ্ঠে তুলেছেন গান। আর জন্ম দিয়েছেন বিতর্কের। ২০১৭ সালে নিজের লেখা ও গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পর মিডিয়া পাড়ায় ঝড় উঠেছিল। গানটির ভিডিওতে তার খোলামেলা ও আপত্তিকর উপস্থিতি সেসময় প্রবল বিতর্কের জন্ম দেয়, যা গায়িকা ও অভিনেত্রী হিসাবে তার ক্যারিয়ারে এক বড় ধাক্কা ছিল।

‘নেশা’ গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করে। সংস্কৃতির সঙ্গে অসংগতিপূর্ণ এবং ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগ এনে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার আইনি নোটিশ পাঠান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেসময় কুসুম শিকদার আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছিলেন, ‘আন্তর্জাতিক মান বজায় রেখে এটি শুধু একটি রোমান্টিক গান হিসাবে তৈরি করা হয়েছিল, যেখানে কোনো অনৈতিক দৃশ্য ছিল না।’

আলোচনা-সমালোচনা আর আইনি জটিলতার ধাক্কা কাটিয়ে দীর্ঘ ৯ বছর পর আবারও নতুন মৌলিক গান নিয়ে ফিরলেন তিনি। শিরোনাম ‘প্রবল ঘোর’। লিখেছেন কুসুম শিকদার নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। এতে তার এ নতুন গানটির মিউজিক ভিডিওতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হয়েছেন শাহ রাসেল। গানটি ইউটিউবে মাহমুদ সানীর চ্যানেলে প্রকাশ হয়েছে।

করোনাকালীন কুসুমের নিজের লেখা এই অতীতের সেই ‘উত্তেজক ও বিতর্কিত’ ইমেজ ঝেড়ে ফেলে এক সম্পূর্ণ নতুন ও পরিপক্বরূপে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন তিনি। যদিও অভিনেত্রী জানিয়েছেন, এ গানের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ার চেষ্টা করেছেন।

এদিকে ২০২৪ সালে নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমা দিয়ে কুসুম শিকদার অভিনয়েও কামব্যাক করেন। তবে ফেরার পরও ভক্তদের চমক দিতে পারেননি। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। এবার গান নিয়ে কতটা তিনি আলোচনায় থাকতে পারেন সেটাই দেখার বিষয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ক্যারিয়ারে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম: অধরা খান

ক্যারিয়ারে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম: অধরা খান

হ্যালো... দর্শকের প্রশংসাই আমার কাজের মোটিভেশন

দর্শকের প্রশংসাই আমার কাজের মোটিভেশন

শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

কুসুম কি পারবেন পুরোনো বিতর্ক কাটাতে?

কুসুম কি পারবেন পুরোনো বিতর্ক কাটাতে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম