Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নীহাকে নিয়ে দেশে অপূর্বর শেষ নাটক

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দীর্ঘদিন আমেরিকায় ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফিরেছেন মাস তিনেক আগে। গত তিন মাসে অনেক নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে ১০ অক্টোবর আবারও ফিরে গেছেন আমেরিকায়। তবে যাওয়ার আগে নাজনীন নীহাকে নিয়ে একটি নাটকের শুটিং শেষ করে গেছেন। এটাই আপাতত তার দেশে অবস্থানকালীন শেষ নাটক। নাম ‘কাছের কেউ’। পরিচালনা করেছেন এস আর মজুমদার। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এবার ঢাকায় এসে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। প্রত্যেকটি নাটকেরই গল্প ভীষণ সুন্দর। কাছের কেউ নাটকটিরও গল্প খুব সুন্দর। আশা করি দর্শকের ভালো লাগবে। আমি এখনো অভিনয় শিখি, প্রতিনিয়তই শিখছি নানাভাবে।’ নাজনীন নীহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আসছি। তিনি সহশিল্পীদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, স্নেহবৎসল সবসময়। তার সঙ্গে নায়িকা হিসাবে অভিনয়ের সুযোগ পাওয়াটাও সৌভাগ্যের এবং অভিনয়ে জেনেই তার বিপরীতে অভিনয় করতে হয়।’ নাটকটি শিগ্গির প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাসেল ব্র্যান্ডের বিচার শুরু

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাসেল ব্র্যান্ডের বিচার শুরু

নীহাকে নিয়ে দেশে অপূর্বর শেষ নাটক

নীহাকে নিয়ে দেশে অপূর্বর শেষ নাটক

কানাডায় তপন চৌধুরীকে নিয়ে বিশেষ আয়োজন

কানাডায় তপন চৌধুরীকে নিয়ে বিশেষ আয়োজন

টুকরো খবর পূজা উপলক্ষ্যে প্রকাশ হলো লগ্নার গান

পূজা উপলক্ষ্যে প্রকাশ হলো লগ্নার গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম