টুকরো খবর
আবুধাবিতে শাহরুখের সংগীত উৎসব
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার আন্তর্জাতিক সংগীত আয়োজন নিয়ে হাজির হচ্ছেন। তার পরিকল্পনা ও তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে নতুন অন্তর্জাতিক সংগীত উৎসব ‘ইউনিফাইড ফেস্টিভ্যাল’। ২০২৭ সালের ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ লাইভে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম আসরে প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন ভারতের জনপ্রিয় তিন সংগীতশিল্পী অরিজিৎ সিং, সোনু নিগম ও করণ আওজলা। অভিনেতা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার সংগীত প্রতিভাকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের সামনে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। উৎসবে একাধিক মঞ্চে সংগীত পরিবেশনের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ জন বা তারও বেশি শিল্পী এতে অংশ নিতে পারেন। আপাতত প্রথম পর্যায়ের শিল্পী হিসাবে অরিজিৎ, সোনু ও করণের নাম ঘোষণা করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও শিল্পীর নাম প্রকাশ করা হতে পারে। উৎসব নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে শাহরুখ বলেন, ‘জীবনের দীর্ঘসময় আমি পর্দায় গল্প বলে কাটিয়েছি এবং দেখেছি, সেই গল্প কীভাবে মানুষকে একত্র করে। সংগীতেরও মানুষের মধ্যে সংযোগ তৈরির একই অসাধারণ ক্ষমতা রয়েছে।’ এদিকে শাহরুখকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে রাজকুমার হিরানির ‘ডানকি’ (২০২৩) সিনেমায়। আগামীতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে মেয়ে সুহানা খানের সঙ্গেও পর্দা ভাগ করবেন এই অভিনেতা। সিনেমাটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
