দাদীর আদরে তানিয়া বৃষ্টি ও প্রান্ত
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রেন টিউমারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসাও চলছে। বর্তমানে আগের তুলনায় অনেকটা সুস্থ। তবে কাজে ফেরেননি। এখনো রয়েছেন বিশ্রামে। চলছে চিকিৎসা। রোগটি নির্ণিত হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন বৃষ্টি। নাম ‘দাদীর আদর’। এ নাটকে তার সহশিল্পী আবিদ বিন প্রান্ত। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। কাজে বিরতি নেওয়ার আগে এটাই তানিয়া বৃষ্টির শেষ নাটক। নাটকটি আগামীকাল ইউটিউবে একটি চ্যানেলে প্রচারে আসবে বলে জানা গেছে।
